• জাতীয়

‎ভারতীয় ফোন নম্বর থেকে প্রসিকিউটরদের হত্যার হুমকি

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম এবং কয়েকজন প্রসিকিউটরকে হত্যার হুমকি ও গালিগালাজ করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত ভারতীয় ফোন নম্বর ব্যবহার করে তাদের এই হুমকি দেওয়া হয়।

‎আজ সোমবার (১৭ নভেম্বর) সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন লোকজন গতকাল সন্ধ্যার পর থেকে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন দেয়, যার বেশিরভাগই ছিল ভারতীয় নম্বর।

‎প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ বলেন, ‘আমাকে ফোন দিয়ে গালিগালাজ ও হুমকি দেয়। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত একাধারে ফোন দিয়ে গালিগালাজ করেছে।’ একই কথা বলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। তারা জানান, হুমকিগুলো প্রায়শই দেওয়া হয়েছে।

‎হুমকির ভাষা একই ছিল—‘শেখ হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়। নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দিবো।’

‎হুমকি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেওয়ার কিছু নেই।’

‎আজ বেলা ১১টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণহত্যার দায়ে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে।

মন্তব্য (০)





image

স্কুল ফিডিং কার্যক্রম: প্রাথমিক বিদ্যালয়ে বিতরণের আগেই পচ...

নিউজ ডেস্ক : মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাশঁবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার...

image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

  • company_logo