• জাতীয়

‎এক রাতেই ৫ জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ সাভারের ধামরাইয়ের দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। কিশোরগঞ্জের সিভিল সার্জন কার্যালয়ের সামনে দাড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সেও আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া, মানিকগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল (রোববার, ১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে এসব ঘটনা ঘটে।
‎
‎রোববার রাত ১০টার দিকে সাভারের ধামরাইয়ের দাঁড়িয়ে থাকা ডি-লিংক পরিবহনের একটি যাত্রী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেল নিয়ে তিনজন বাসে আগুন লাগিয়ে পালিয়ে যায়। খবর পেলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
‎
‎এছাড়া রাত সাড়ে ৯টার পর মানিকগঞ্জের বাসস্ট্যান্ড এলাকায় একে একে ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আহত হয় দুই জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ২ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
‎
‎এদিকে, গাজীপুরের টঙ্গীতে পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে এ ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত হয়ে পরেন পথচারীরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে নিয়ে যায় পুলিশ।
‎
‎এছাড়া সন্ধ্যায় চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফ্লাইওভারের ওপর থেকে নিচে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo