• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে র‍্যাবকে লক্ষ্য গুলি, তরুণী আহত

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় ছিনতাইকৃত মোবাইলের জন্য মুদিদোকানদারকে কুপিয়ে জখম করার পর ফাঁকা গুলি বর্ষণ করে পালিয়ে যায় সন্ত্রাসী জাহিদ। এর একদিনপর এবার র‍্যাবকে লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসী জাহিদ। তার ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জবা নামে (১৮) তরুনীর বুকে লাগে। ওই সময়ে সন্ত্রাসী জাহিদ দ্রুত পালিয়ে যায়।

রোববার দুপুরে ফতুল্লার পশ্চিম মাইসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশের একটি সূত্র জানান, গত শনিবার বিকেলে ফতুল্লার মাসদাইর বাজারে আল-আমিনের ছিনতাইকৃত মোবাইলকে কেন্দ্র করে মুদি দোকানদার নাহিদুর রহমান পারভেজের (৩০) সাথে স্থানীয় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী জাহিদের তর্ক এবং মারধরের ঘটনা ঘটে। এসময় খবর পেয়ে জাহিদের সহযোগী গুট্টা মাসুদ, গিট্টু রিপন সহ ৮/১০ এসে পারভেজের মাথায়, হাতে এবং কোমরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তখন পারভেজ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ভয় দেখাতে জাহিদ একাধীক ফাঁকা গুলি বর্ষণ করে। এরপর দলবল নিয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনার একদিন পর নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় অবস্থিত র ্যাবের একটি গোয়েন্দা দল জাহিদকে গ্রেফতার করতে মাসদাইর গাইবান্ধা এলাকায় অবস্থান নেয়।

এসময় জাহিদ র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন চার দিক থেকে ঘিরে ফেললে র ্যাবকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে জাহিদ।

তখন জাহিদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাড়িতে থাকা তরুনী জবা আক্তারে (১৮) বুকে বৃদ্ধ হয়। ওইসময় দ্রুত পালিয়ে যায় জাহিদ। এরপর পরিবারের লোকজন জবা আক্তারকে উদ্ধার করে প্রথমে শহরের খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেলে প্রেরন করা হয়।

র‍্যাবের পক্ষ থেকে তাৎক্ষনিক কোন বক্তব্য পাওয়া না গেলেও ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন। এ পুলিশ অফিসার বলেন, আহত তরুনীর খোজ খবর নিতে ঢাকা মেডিকেলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলেও পুলিশ গিয়েছে। সন্ত্রাসী জাহিদকে অবৈধ অস্ত্রসহ গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo