• সমগ্র বাংলা

আলহাজ্ব জয়নাল আবেদীন নূরানী হাফিজিয়া কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর গোবিন্দনগড় এলাকায়, আলহাজ্ব জয়নাল আবেদীন নূরানী  হাফিজিয়া কওমি মাদ্রাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল করা হয়েছে। সভাপতিত্বে করেন নির্বাহী পরিচালক ইএসডিও জনাব মোঃ ড.মুহাম্মদ শহীদ উজ জামান। 

রবিবার (১৬ নভেম্বর ) দুপুরে নামাজের পর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসার পরিচালক, মসজিদের ঈমাম ও খতিব, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র মাদ্রাসার মোঃ মাহাবুব এতে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা কোরআন ও হাদিস থেকে দ্বীনি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। ইসলামী জীবন যাপনের জন্য প্রত্যেক মুসলমানের দ্বীনি শিক্ষার অপরিহার্যতা নিয়েও আলোচনা করেন ও সবক প্রদান করেন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান আলোচনা লোকায়নের সম্পাদক সাকের উল্লাহ,প্রধান অতিথি আলহাজ্ব হযরত মাওঃ খলিল উল্লাহ।বিশেষ অথিতি,মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক নাজমুল হাসান সহ এলাকার ময়মুরুব্বি, যুবক ও অভিভাবক এবং শিক্ষার্থীরা। দ্বীনি শিক্ষার জন্য এলাকায় তেমন কোন শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় মাদ্রাসাটি নির্মাণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মাদ্রাসাটির উন্নয়নে আর্থিকসহ সব রকম উদ্যোগ গ্রহণ ও সহযোগিতা করার আহ্বান করেন বক্তারা। পরে ছাত্র-ছাত্রীদের অভিভাবক সহ প্রতিষ্ঠানের কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি করা হয়।

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo