• লিড নিউজ
  • জাতীয়

‎দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় আছে: অর্থ উপেদষ্টা ‎

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ অর্থ উপেদষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, দেশের রিজার্ভ, রেমিট্যান্স এবং রফতানি বেড়েছে। অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে। এর স্বীকৃতি আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) দিয়েছে।
‎
‎রোববার (১৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
‎
‎তিনি বলেন, মূল্যস্ফীতি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমেছে। তাই যারা কিছুই হয়নি বলছেন তারা ঠিক বলছেন না। নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। এ সময় আর্থিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
‎
‎এদিকে, অনুষ্ঠানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বিভিন্ন ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য প্রিন্ট, টিভি ও অনলাইন মিডিয়ার রিপোর্টারদের অ্যাওয়ার্ড প্রদান করে। এতে টিভি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন অ্যাওয়ার্ড পেয়েছেন।

মন্তব্য (০)





image

৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব না হলে বাংলাদেশের স্বাধীন...

১

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (...

image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

২

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

৩

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৪

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৫

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

  • company_logo