ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, ২০২৬ সালের ঈদুল ফিতর আগামী ২০ মার্চ হতে পারে। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আরব আমিরাতে ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন চাঁদ খালি চোখে দেখা কঠিন হতে পারে। খবর গালফ নিউজের।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হতে পারে। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার পূর্বাভাস থাকায় আরব আমিরাতের (ইউএই) সরকারি ছুটির তালিকা অনুযায়ী ঈদের ছুটি বাড়তে পারে আরও একদিন।
এতে আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ রোববার পর্যন্ত চার দিনের সম্ভাব্য ঈদ ছুটি পাওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্বাভাবিক কার্যক্রম শুরু হবে ২৩ মার্চ সোমবার।
আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি। তবে পূর্বাভাস অনুযায়ী ২০ মার্চই শাওয়াল মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...
নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...
নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...
নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...
নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

মন্তব্য (০)