• খেলাধুলা

সাকিবের বাংলাদেশে খেলার সম্ভাবনা নেই: আসিফ আকবর

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন সাকিব আল হাসান। শেষ দেড় বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় দলের জার্সিতে আবার তার খেলার সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর। তার মতে, সাকিব অনুশোচনা না দেখালে জাতীয় দলে তার ফেরার কোনো পথ নেই।

২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশে ফেরেননি সাকিব আল হাসান। তিনি সেই সময় সংসদ সদস্য ছিলেন। ভারত সফরের পর থেকে আর বাংলাদেশ দলের হয়ে খেলেননি।

দেশের একটি ক্রিকেটভিত্তিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে আসিফ আকবর স্পষ্ট ভাষায় বলেন, ‘সাকিব যদি অনুশোচনাহীন থাকে, তবে আমি সম্ভাবনা দেখি না বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলার। বর্তমান অ্যাটিটিউডে সেভাবে থাকলে আমি নিজেও চাইব না সাকিব খেলুক।’

তিনি আরও বলেন, ‘আপনি ২০০০ লোককে হত্যার পরে শহীদের ওপর দিয়ে এসে ক্রিকেট খেলবেন, এটা হবে না। যদি সে অনুশোচনা করেন, ক্ষমা চান, তবে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারে। এভাবে কিছু একটা হয়ে আসতে হবে। সাকিবকে সাকিব আল হাসান হয়ে আসতে হবে যেটা আগে ছিল।’

তবে সমালোচনার পরও ক্রিকেটার সাকিবকে নিয়ে আসিফ আকবরের শ্রদ্ধা কমেনি। তিনি বলেন, ‘সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান। সে একটা ব্র্যান্ড, এটা বাংলাদেশে ১০০ বছরেও আসবে না। আমি এটা আবারও বলছি।’

 

মন্তব্য (০)





image

ফুটবলকে বিদায় বললেন মেসিকে পেছনে ফেলা সেই তারকা

স্পোর্টস ডেস্ক : ইতালির কিংবদন্তি স্ট্রাইকার সিরো ইমোবিল চমক...

image

অস্ট্রেলিয়াকে শঙ্কায় রেখে চতুর্থ দিনের অপেক্ষায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : স্কোরবোর্ড বলছে ব্যবধানটা এখন ৬৭ রানের। অস্...

image

‎বাংলাদেশের টেস্ট ইতিহাসে মিরাজের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বসেরা বোলিং আক্...

image

অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ, বলছে ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ...

image

অস্ট্রেলিয়াকে টানা ৪ সেশনে ‘হারাল’ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টেস্ট সেশন বাই সেশন খেলা। প্রতি সেশন ধরে ধর...

  • company_logo