• লিড নিউজ
  • জাতীয়

‎বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, বাতাস ‘অস্বাস্থ্যকর’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম। আজ শনিবার (১৫ নভেম্বর) সকাল পৌনে ৮টায় শহরটির একিউআই স্কোর ১৬৫। অর্থাৎ ঢাকার আজকের বাতাস অস্বাস্থ্যকর। এতে বাসিন্দাদের জন্য স্বাস্থ্যঝুঁকি রয়েছে।

‎সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এ তথ্য জানা গেছে।

‎এদিকে, আজ ভারতের দিল্লি, পাকিস্তানের লাহোরের বাতাস খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। একিউআই স্কোর ৫৫৭ স্কোর নিয়ে প্রথম অবস্থানে দিল্লি ও ৩৪১ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে লাহোর। এছাড়া ১৯৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে ভারতের কলকাতা ও ১৮০ স্কোর নিয়ে চতুর্থ স্থানে ইরাকের বাগদাদ শহর।

‎একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

মন্তব্য (০)





image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

  • company_logo