• সমগ্র বাংলা

লালমনিরহাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ঢাকার সংসদ ভবনের দক্ষিন প্লাজায় আজ শুক্রবার সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা সমিতি ঢাকা এর আয়োজনে জাগো বাহে তিস্তা বাঁচাই শিরোনাম অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, লালমনিরহাট জেলা বিএনপির

সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু অংশ নেন।

এ সময় কর্মসূচি চলাকালে এক পর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্কয়ার হাসপাতালে নেন দলীয় নেতাকর্মীরা।পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করেন।

এদিকে তার দ্রুত সুস্থতার জন্য আজ শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে জেলা সদরের মহেন্দ্রনগর বাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের ইমাম মাওলানা হাকিমুল ইসলাম এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন। এ সময় তার দ্রুত সুস্থতা ও আরোগ্য লাভ কামনা করেন ।

এ মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খান,হারাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল মাসুদ, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম,মহেন্দ্রনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আলম সহ ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী ও স্থানীয় লোকজন।

এ ব্যাপারে তার সঙ্গে ঢাকায় অবস্থানকারী লালমনিরহাট জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক জানান, তিনি এখন শংকামুক্ত। চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধায়নে তিনি সুস্থ আছেন। তার দ্রুত সুস্থতায় লালমনিরহাটবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি ও তার পরিবার।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo