• সমগ্র বাংলা

টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলার প্রথম রাণীনগর উপজেলা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: মাসব্যাপী চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে জেলায় প্রথম স্থান অর্জন করেছে নওগাঁর রাণীনগর উপজেলা। উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, টিকাদান কর্মসূচির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকলের, শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক, অভিভাবক ও সকল শ্রেণি পেশার মানুষের সার্বিক সহযোগিতায় এমন অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন অংকুর।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে দেশের ৯মাস থেকে ১৫বছর বয়সের সকল ছেলে-মেয়েকে মারাত্মক রোগ টাইফয়েড থেকে মুক্ত করতে বিনামূল্যে টিকাদান ক্যাম্পেইন গত অক্টোবর মাসের ১২তারিখ থেকে শুরু হয়ে চলে নভেম্বর মাসের ১৩তারিখ পর্যন্ত। ক্যাম্পেইনে উপজেলার স্কুল পর্যায়ে ২৯,৫০৩ জন ছেলে-মেয়ে ও কমিউনিটি পর্যায়ে ১৭,৯৪৪ জন ছেলে-মেয়েকে বিনামূল্যে টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়। টিকা অর্জন হয়েছে শতকরা ১০০.৭২ ভাগ। রিপোর্ট হয়েছে ঠধী ইপিআই-এ শতকরা ৯২ ভাগ। কমিউনিটি পর্যায়ে টার্গেট ছিলো ১৭৯৪৪ জন আর ভ্যাকসিন গ্রহণ করেছে ১৮১৬৮ জন। কমিউনিটি পর্যায়ে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০১ ভাগ। শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদানের মোট লক্ষ্যমাত্রা ছিলো ২৯৫০৩ জন আর টিকা গ্রহণ করেছে ২৯৬৩৫জন। শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রদানের হার শতকরা ১০০ভাগ। পুরো টিকাদান ক্যাম্পেইনে অনলাইন এন্ট্রি হয়েছে ৪২৮৪৩ টি আর মোট রেজিস্ট্রেশন হয়েছে ৪৮৭২৬ টি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: কেএইচএম ইফতেখারুল আলম খাঁন জানান এই ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এবং একজন ছেলে কিংবা মেয়ে যেন বাদ না পড়ে সেই লক্ষ্যে ব্যাপক ভাবে প্রচার-প্রচারণার কার্যক্রম চালানো হয়েছিলো। যার কারণে সকল পর্যায়ে এই টিকাগ্রহণের বিষয়ে অভিভাবক মহল থেকে ব্যাপক সাড়া পাওয়া গেছে। উপজেলা প্রশাসন ও সবার সার্বিক সহযোগিতা নিয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ শেষ পর্যন্ত পুরো কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে বলে জেলায় প্রথম স্থান অর্জন রাণীনগর উপজেলা। এই গৌরব পুরো উপজেলাবাসীর। আগামীতেও এমন সহযোগিতা প্রদান অব্যাহত থাকলে উপজেলায় অনুষ্ঠিত সকল ক্যাম্পেইনে প্রথম রাণীনগর স্বাস্থ্য বিভাগ প্রথম স্থান অর্জন করবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান সবার সার্বিক সহযোগিতার কারণে এমন অর্জন সম্ভব হয়েছে। বিশেষ করে প্রতিটি মাদ্রাসা ও এতিমখানার টিকাদান ক্যাম্পেইন এমন অর্জনের পেছনে অনেক ভ’মিকা রেখেছে। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের নিরলস পরিশ্রমের কারণে উপজেলায় কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পুরো টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন করা এবং জেলায় প্রথম স্থান অর্জন করা সম্ভব হয়েছে। এমন অর্জনের ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo