• সমগ্র বাংলা

দোহারে বিডি ক্লিন এর পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দোহার (ঢাকা) প্রতিনিধি: “পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি-ক্লিন বাংলাদেশ এর পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় দোহার থানা প্রাঙ্গণে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এতে দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪০জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেয়।

সংগঠনটি পর্যায়ক্রমে দোহারের অন্যান্য স্থানেও এমন পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করবেন বলে জানায়।

তারা আরও জানান, দেশব্যাপী প্রতি সপ্তাহের শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে নাগরিকদের মাঝে সচেতনতা তৈরী এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করে।
একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গঠনের তাগিদে সুনাগরিক হিসেবে দায়িত্ব মনে করে স্বেচ্ছাসেবী সংগঠনটিতে তারা যোগ দিয়েছেন বলে জানান এর কর্মীরা।

সকাল থেকে তাদের এ পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান আলী। তিনি বলেন, পরিচ্ছন্ন সুন্দর একটি দেশ গড়তে বিডি ক্লিন এর উদ্যোগ সত্যিই প্রসংশার দাবিদার। আমি তাদের সফলতা কামনা করি।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo