• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে মেঘনা নদীতে সিমেন্টভর্তি ট্টলার ডুবি,দুই যুবক নিখোঁজ

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে দুই যুবক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ দুই যুবকের নাম রানা ও শুভ। তাদের নাম ছাড়া বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁদের সন্ধানে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের সন্ধান পাননি।

জানা যায়, বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ নামের দুই যুবক ট্রলার নিয়ে বের হোন। পরে তারা দুই টার দিকে মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে

পড়েন। সাড়ে তিন টার দিকে তলা ফেঁটে ট্রলারটি রানা ও শুভ নামের দুই যুবকসহ পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৬ টা পর্যন্ত উদ্ধারের চেষ্টা করেন।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোজ রয়েছেন। তাদের সন্ধানে চেষ্টা চলছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান,আমান সিমেন্ট ফ্যাক্টরির সামনে মেঘনা নদীর মাঝখানে ট্রলারটি দুই যুবকসহ তলিয়ে যায়৷ ধারনা করা হচ্ছে, ট্রলারের তলা ফেটে পানি ঢুকে ডুবে গেছে। দু'ঘন্টা চেষ্টা করে তাদের উদ্ধার সম্ভব হয়নি। শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা শুরু হবে।

আমান সিমেন্ট কোম্পানির ম্যানেজার নাদিরুজ্জামান জানান, তাদের কাছ থেকে সিমেন্ট ভর্তি করে চালান নিয়ে তারা চলে যায়। ভোরে তারা বরিশালের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে তিনটার দিকে হঠ্যাৎ সিমেন্টসহ ট্রলারটি ডুবে যায়।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo