• লিড নিউজ
  • জাতীয়

নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে ঋণের ৬ষ্ঠ কিস্তি ছাড় করবে আইএমএফ: অর্থ উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। 

আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতে আইএমএফের আরেকটি মিশন বাংলাদেশে এসে পরিস্থিতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে।

উপদেষ্টা বলেন, আইএমএফের প্রস্তাবে আমরা সম্মত হয়েছি। আমরা বলেছি, এই মুহূর্তে আমাদের ঋণের কিস্তি প্রয়োজন নেই। তারা আগে রিভিউ করুক। ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায়, সেটি নিয়ে আলোচনা করবে। এরপর ঋণ ছাড় হবে।

তিনি আরও বলেন, আইএমএফের সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলেছে, তোমরা যা করছো ঠিক পথে করছো। তবে তাদের কিছু পরামর্শও আছে—বিশেষ করে রাজস্ব আয় বাড়াতে হবে। আমাদের দেশে অনেকে ট্যাক্স দিতে চান না, আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল। ফলে রাজস্ব সংগ্রহ কম হয়েছে। এছাড়া সামাজিক নিরাপত্তা বাড়াতেও তারা পরামর্শ দিয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, আমরা আগামী সরকারকে আইএমএফের ঋণ, সংস্কার শর্ত ও অন্যান্য বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্যাকেজ তৈরি করে দেব। পে কমিশনের বিষয় আছে, এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ব্যাংকিং খাতের সংস্কার নিয়েও আমরা কাজ করছি। আশা করি, সার্বিকভাবে একটি ভালো পরিস্থিতি তৈরি হবে।

মন্তব্য (০)





image

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাস...

image

তিস্তা প্রকল্পে যেভাবে সহায়তা করতে চায় চীন

নিউজ ডেস্ক : চীন তিস্তা নদী ব্যবস্থাপনা মহাপরিকল্পনায় সমীক্ষা, নকশা প্রণ...

image

ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন শুরু ১ আগস্ট

নিউজ ডেস্ক : সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপব...

image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

  • company_logo