• সমগ্র বাংলা

চাটমোহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও মুসা নাসের চৌধুরী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি বাড়ির ৮টি বসতঘরসহ ফসলাদি, ফ্রিজ, টিভি, নগদ টাকা, আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেছেন। 

অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে। কীভাবে আগুনের সূত্রপাত তা নিরুপন করতে পারেনি কেউ। তবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছেন পরিবারের সদস্যরা। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন সজনাই গ্রামের সাধু সরদার ও তার ৩ ছেলে আল আমিন সরদার,আরিফ সরদার ও আঃ ছালাম সরদার। আব্দস সালামের বসতঘর থেকে আগুনের উৎপত্তি বলে জানান ক্ষতিগ্রস্থরা। মূহুর্তের মধ্যে পাশাপাশি থাকা ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। কিছু জিনিসপত্র বের করা গেলেও সিংহভাগ পুড়ে ছাই হয়ে গেছে। এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে চাটমোহর থেকে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এরমধ্যে ৩টি পরিবারের ৮টি ঘর,ধান,পাট,পেঁয়াজ,রসুন,নগদ টাকামফ্রিজ,টিভি,আসবাবপত্র ভস্মিভূত হয়। ক্ষতিগ্রস্থ আল আমিন সরদার বলেন,‘আমাদের সব শেষ। ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কোথায় যাবো।” 

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী রাতেই ঘটনাস্থলে ছুটে যান। তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ৩০ হাজার টাকা ও কিছু শুকনো খাবার দেন। এছাড়া আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ৪ বান্ডিল ঢেউটিন পাঠিয়ে দেন ঘর তুলে আপাতত বসবাসের জন্য। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। উপজেলা প্রশসন থেকে ক্ষতিগ্রস্থদের তাৎক্ষনিক আর্থিক সহায়তা ছাড়াও ঢেউটিন দেওয়া হয়েছে। 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo