• সমগ্র বাংলা

লালমনিরহাটে তামাক নিয়ন্ত্রণে আলোচনা সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি : স্থায়ীত্বশীল তামাক নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ জরুরী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী

অফিসার মনোনীতা দাস এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা লায়লা আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দীপঙ্কর রায়,সাংবাদিক তৌহিদুল ইসলাম লিটন।
আলোচনা সভায় মানবজীবনে তামাকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা জানায়, কৃষি পণ্যের বাজারজাতকরণ সমস্যা আর ন্যায্য দাম না পাওয়ায় স্থানীয় কৃষকরা তামাক চাষের দিকে ঝুঁকছে।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,তামাক চাষ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে প্রচারণা চালাতে হবে। লাভজনক ফসল চাষে ঝুঁকতে হবে। এতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থার সমন্বয়ক এনামুল হক টিপু এতে প্রধান আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন।

বিত্তহীন সমাজ উন্নয়ন সংস্থা,বাংলাদেশ তামাক বিরোধী জোট,ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ টাস্ট এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন কৃষক, শিক্ষার্থী, নারী নেত্রী,সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo