ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ বোতল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে নাশকতার প্রস্তুতি চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় সড়কের পাশে একটি লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোল বোমা সদৃশ তরল পদার্থ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশের ধারণা, আওয়ামী লীগ ঘোষিত চলমান লকডাউন কর্মসূচি কে কেন্দ্র করে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা সেখানে রাখা হয়েছিল।
ঘটনা প্রসঙ্গে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, “সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রোল বোমা পাই। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে।”
তিনি আরো জানান, যেকোনো নাশকতা এড়াতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

মন্তব্য (০)