• লিড নিউজ
  • জাতীয়

অন্তর্বর্তী সরকার শ্রমিকের সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ: শ্রম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকার সব শ্রমিকের জন্য উপযুক্ত কাজ, সমতা এবং সুরক্ষা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।

‎ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্যবসা ও প্রতিবন্ধী নেটওয়ার্ক (বিবিডিএন), ব্র্যাক ব্যাংক ও জিআইজেড আয়োজিত ‘এম্পাওয়ারএবিলিটি : পাওয়ারিং এভরি এবিলিটি-২০২৫’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

‎উপদেষ্টা বলেন, প্রতিবন্ধী ব্যক্তি বোঝা নন, তিনি একজন নাগরিক, একজন কর্মী ও একজন অবদানকারী। তাদের বাদ দিয়ে নয়, তাদের অন্তর্ভুক্ত করে আমরা উদ্ভাবন, আনুগত্য, উৎপাদনশীলতা ও আরো সহানুভূতিশীল সমাজ অর্জন করতে পারবো।

‎তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের নেতৃত্বকে সাধুবাদ জানান, বিশেষ করে বিবিডিএন-এর মতো নেটওয়ার্কগুলোকে, যারা কর্মক্ষেত্রে প্রতিবন্ধী অন্তর্ভুক্তি নিয়ে আসছে।

‎বেসরকারি খাতের নেতাদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য কেবল প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ করা নয়, বরং শিক্ষা, প্রশিক্ষণ, সহজলভ্যতা ও সম্মানের সংস্কৃতির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা।

‎শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম আইন শক্তিশালীকরণ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্য মান উন্নয়ন এবং সব ক্ষেত্রে শ্রমিকদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎সরকারি নির্দেশনা, বেসরকারি খাতের নেতৃত্ব ও সামাজিক অংশীদারিত্বের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, এগিয়ে যাওয়ার জন্য আমাদের সরকার, নিয়োগকর্তা ও উন্নয়ন অংশীদারদের মধ্যে গভীর অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।

‎সাখাওয়াত হোসেন আরো উল্লেখ করেন, সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনটি কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে-এর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে, যা শ্রমিক সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

‎শ্রম সচিব ড. মো. সানোয়ার জাহান ভূঁইয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

মন্তব্য (০)





image

চীনের অর্থনৈতিক করিডোরে যুক্ত হতে বাংলাদেশের চ্যালেঞ্জ ক...

নিউজ ডেস্ক : এবার চীনের কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অ...

image

ফ্যামিলি কার্ডের টাকা প্রয়োজনীয় খরচের পর সঞ্চয়ও করছেন নার...

নিউজ ডেস্ক : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নারীর উ...

image

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...

image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

  • company_logo