• সমগ্র বাংলা

বিএনপির সঙ্গে জোটের আসন বণ্টন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বগুড়ায় মাহমুদুর রহমান মান্না

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে আসন বণ্টন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আসন সংক্রান্ত আলোচনা ঠিকমতো হয়নি, তবে আগে থেকেই সমঝোতা ছিল। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কোথায় কার অবস্থা কেমন, তা নিয়ে আলোচনা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই আসন নিয়ে আলোচনা হবে।”

বুধবার বিকেলে বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দরে নাগরিক ঐক্যের পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মান্না আরও বলেন, “জোটের প্রতিকে ভোটের বিষয়ে আরপিও যা বলবে, তার বাইরে যাওয়া যাবে না। আমরা চাইলে সংশোধনের দাবী তুলতে পারি।” তিনি জানান, “আমরা ১৪২টি আসন জোটগতভাবে চেয়েছি। নাগরিক ঐক্যের পক্ষ থেকে ৫০-৬০টি আসনের দাবী থাকবে, তবে ২৫-৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো।”
পথসভায় বক্তব্য দিতে গিয়ে মান্না বলেন, “সরকার ভালো হলে জনগণের ভালো হয়, সরকার ভালো না হলে দেশও ভালো হয় না। নতুন বাংলাদেশ গড়তে হলে ভালো সরকার হতে হবে। পার্টি ভালো হলে সরকারও ভালো হবে।” তিনি আরও বলেন, “আমরা যৌথভাবে নির্বাচন করার চেষ্টা করছি, এখনো চূড়ান্ত হয়নি। আমার কারও সঙ্গে শত্রুতা নেই, যে ভালো কাজ করবে, আমি তার সঙ্গেই আছি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মান্না বলেন, “তারেক রহমান আমাকে বলেছেন, আমরা আপনাদের চাই, আপনারা ভালো মানুষ। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমি তাদের বলেছি, আমার কোনো ব্যক্তিগত দাবী নেই, আমার দাবী জনগণের পক্ষে। এই দাবী যদি মেলে, তাহলে সবার পক্ষে আছি।”
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গাজীপুর নাগরিক ঐক্যের আহ্বায়ক ডা. রানা এবং ছাত্র ঐক্য নেতা তৌফিক হাসান।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo