• সমগ্র বাংলা

মেলান্দহে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীর কর্মীর ওপর হামলা, টাকা ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে বিএনপির চুড়ান্ত দলীয় মনোনয়ন প্রত্যাশীর এক কর্মীর উপর হামলা করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 

হামলার শিকার মোঃ সম্রাট মিয়া (৩৭) জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধায় হাজরাবাড়ী বাজারের পূর্ব পাশে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। 

হামলার শিকার মোঃ সম্রাট মিয়া (৩৭) তিনি ঘোষেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি হাজরাবাড়ী বাজারের কাঠ ব্যবসায়ী। 

জানা যায়, জামালপুর-৩ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সিদ্দিকী শুভ'র একজন কর্মী। সিদ্দিকী শুভ দলীয় মনোনয়ন না পেলেও নিয়মিত গণসংযোগ, উঠান বৈঠকসহ প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। সম্রাট মিয়া আজ তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করলে পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্তরা হামলা করে তার কাছে থাকা নগদ ২লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। 

জাকির হোসেন লেবু বলেন, আমার ভাই সিদ্দিকী শুভ'র কর্মী এটাই তার দোষ। আজ বিকালে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে তার ব্যবসা প্রতিষ্ঠানে আসলে পূর্ব পরিকল্পিতভাবে ওতপেতে থাকা সন্ত্রাসী বাহিনীরা হামলা করে তার কাছে থাকা নগদ দুই লাখ আশি হাজার টাকা ছিনিয়ে নেয় এবং মেরে অজ্ঞান করে ফেলে যায়। খবর পেয়ে আমরা হাসপাতালে ভর্তি করি। তার অবস্থা আশংকাজনক। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপির চুড়ান্ত দলীয় মনোনয়ন প্রত্যাশী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ বলেন, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। আজকে  পূর্বপরিকল্পিতভাবে আমার এক কর্মীর ওপর হামলা করা হয়েছে। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে হামলাকারীরাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। আমার কর্মী-সমর্থকদের আরো বেশি ধৈর্যশীল ও শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি কেউ। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে৷

 

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo