ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির লালকেল্লায় গাড়ি বিস্ফোরণকে ‘জঙ্গি হামলা’ দাবি করে ভারতীয় কিছু গণমাধ্যমে বাংলাদেশকে জড়িয়ে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলেই ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের ওপর দোষ চাপায়। লালকেল্লায় হামলার সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করেন তিনি।
তিনি বলেন, চীন থেকে অস্ত্র কেনা বিষয়ে আমরা কারও দিকে ঝুঁকিনি। আমরা ব্যালেন্সড রিলেশনশিপ মেনে চলি। সবাই সঙ্গেই ভারসাম্যপূর্ণ বজায় রাখছে বাংলাদেশ।
শেখ হাসিনার মামলায় রায়ের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের বিষয়ে যে কেউই জাতিসংঘে আপিল করতে পারে। এ নিয়ে জাতিসংঘ কিছু বললে ঢাকা পদক্ষেপ নেবে।
প্রসঙ্গত, ভারতের দিল্লিতে লাল কেল্লার সামনে গাড়িতে বোমা হামলার ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। কিছু ভারতীয় গণমাধ্যম এ হামলার সঙ্গে বাংলাদেশকে জড়িয়ে সংবাদ প্রচার করেছে।
নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...
নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

মন্তব্য (০)