• আন্তর্জাতিক

ইসলামাবাদে আদালতের বাইরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামালায় ১২ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডন। 

ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে।

বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, যখন আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করলাম... তখন আমি গেটে একটি জোরে শব্দ শুনতে পেলাম। বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায়। সেখানে যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুস্তম মালিক বলেন, এটি সম্পূর্ণ বিশৃঙ্খলা ছিল, আইনজীবী এবং আশপাশের লোকজন কমপ্লেক্সের ভেতরে দৌড়াচ্ছিল। আমি গেটে দুটি মরদেহ পড়ে থাকতে দেখেছি এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছিল।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

 

মন্তব্য (০)





image

দেশে ফিরে নিজ দলেই তোপের মুখে নেপালের সাবেক প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : নেপালি কংগ্রেসের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধ নতুন ...

image

ইরান ঘিরে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ায় শুক্...

image

লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল

নিউজ ডেস্ক : দক্ষিণ লেবানন ও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাই...

image

লেবাননে সেনা রেখে দেবে ইসরাইল, মানছে না যুক্তরাষ্ট্রের আপ...

নিউজ ডেস্ক : হিজবুল্লাহ যতদিন না নিরস্ত্র হচ্ছে ততদিন দক্ষিণ লেবাননের দখ...

image

পরাজয় লুকাতে ইরানে বড় হামলা চালাবেন ট্রাম্প?

নিউজ ডেস্ক : হরমুজ প্রণালি পুনরায় চালুর চেষ্টা ব্যর্থ হওয়ায় ...

  • company_logo