• জাতীয়

‎আবু সাঈদ হত্যা মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ এই সাক্ষ্যগ্রহণ হবে।

‎গতকাল (সোমবার, ১০ নভেম্বর) সাক্ষ্য দিয়েছেন মামলার ১২তম সাক্ষী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আকিব রেজা খান।

‎সাঈদের মৃত্যুর জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, প্রক্টর, ছাত্রলীগ নেতা ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের দায়ী করেছেন তিনি। আকিব আদালতকে বলেন, গত বছরের ১৬ জুলাই শান্তিপূর্ণ আন্দোলন চলাকালে খুব কাছ থেকে আবু সাঈদকে শটগান থেকে গুলি করা হয়। প্রথমে গুলি করেন এএসআই আমির হোসেন, পরে গুলি করে কনস্টেবল সুজন চন্দ্র রায়। মারাত্মক আহত অবস্থায় সহযোদ্ধারা তাকে সরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।

‎পরে সাক্ষী আকিব এসে আবু সাইদকে ধরে রিকশায় উঠিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে আবু সাঈদের মৃত্যুর খবর জনতে পারেন।জানুযারির মধ্যে আবু সাঈদ হত্যা মামলার বিচারকাজ সম্পন্ন হবে আশা প্রসিকিউশনের।

‎এদিকে ট্রাইব্যুনাল-১ এ রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি ও দুইজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলারও সাক্ষ্যগ্রহণ হবে আজ। সকালেই হাজির করা হবে দুই মামলার মোট সাতজন আসামিকে।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...

image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

  • company_logo