• সমগ্র বাংলা

আমন ধানের ফলন ভালো, তবুও দামে হতাশ ঠাকুরগাঁওয়ের কৃষক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিস্তীর্ণ মাঠ এখন সোনালি ফসলের ঢেউ। এবার জেলায় ধানের ফলন ভালো ফসল হওয়ায় খুশি কৃষকরা। তবে হাসির আড়ালে লুকিয়ে আছে এক নিঃশব্দ কষ্ট। ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ কৃষকরা।

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ ধান কাঁধে করে ঘরে তুলছেন, কেউবা মাড়াই করে করছেন চাল। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম কম হওয়ায় তারা লাভের মুখ দেখতে পারছেন না।

স্থানীয় কৃষক শুভ, রিপন আলী, ইব্রাহিম ও আবুল হোসেন জানান, ৫০ শতকরে এক বিঘা জমিতে এবার ধানের ফলন হয়েছে ৩০ থেকে ৩৫ মণ। কিন্তু উৎপাদন খরচ (সার, বীজ, শ্রম, জমি লিজ ও পরিবহন) মিলে প্রতি বিঘায় প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। অন্যদিকে বাজারে ধানের দাম প্রতি দুই মণের বস্তা ২ হাজার ২০০ থেকে ২, হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা দিয়ে খরচও উঠছে না।

তারা আরও বলেন, ধানের ফলন ভালো হয়েছে, কিন্তু দাম নেই। যদি তিন হাজার টাকা বস্তা পেতাম, তাহলে কিছুটা লাভ থাকতো। তবে সরকার যদি ন্যায্য দাম নির্ধারণ করে ধান ক্রয় করে তাহলে কৃষকরা ন্যূনতম লাভে টিকে থাকতে পারবে।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাজেদুল ইসলাম বলেন, গত বছরের তুলনায় এবার জেলায় ধানের ফলন ভালো হয়েছে। তবে বাজারে দামের কিছুটা ওঠানামা থাকলেও কৃষকরা পরবর্তী ফসলের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। সরকার ধানের মূল্য নির্ধারণ করলে দামও কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে।

কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ঠাকুরগাঁও জেলার ১ লাখ ৩৭ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৮৮ হাজার টন চাল। ইতিমধ্যে প্রায় ১০ শতাংশ জমির ধান কাটা সম্পন্ন হয়েছে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo