• লিড নিউজ
  • জাতীয়

জাতীয় নির্বাচনে নিরাপত্তায় নিয়োজিত থাকবে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার সদস্য: মহাপরিচালক

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ৫ লাখ ৫০ হাজারের বেশি আনসার সদস্য মোতায়েন করা হবে।

‎সাভারের আশুলিয়ার গোকুলনগর উচ্চ বিদ্যালয়ে আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।‎

‎তিনি বলেন, নির্বাচন কমিশন এখনো ভোটকেন্দ্র নির্ধারণ করেনি, কারণ নির্বাচনের সময়সূচি ঘোষণা হয়নি। তবে প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে পুরো বাহিনীর পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রক্রিয়া চলছে, যেখানে তরুণ সদস্য নিয়োগে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

‎মহাপরিচালক বলেন, ‘আগে বাহিনীতে তরুণ সদস্যের খুব বেশি ছিল না। গত দেড় বছরে ১৮ থেকে ২৫ বছর বয়সি প্রায় দেড় থেকে ২ লাখ তরুণকে নিয়োগ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাদের প্রশিক্ষণ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।’

‎সাভার উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে প্রায় ১০০ জন নারী-পুরুষ অংশ নিচ্ছেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের উপপরিচালক আশরাফুল আলম, ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ, ঢাকা সহকারী কমান্ড্যান্ট রাশিদুল হাসান জন এবং সাভার উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান।

মন্তব্য (০)





image

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...

image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

  • company_logo