ফাইল ছবি
নিউজ ডেস্কঃ সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টারে নিষেধাজ্ঞা রেখেই দল ও প্রার্থীর আচরণবিধির গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক মঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দেয়ার নির্দেশনা আছে বিধিমালায়।
সোমবার রাতে ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে রেখে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা- ২০২৫’ জারি করে ইসি।
সোশাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশে এআই ব্যবহারে বিধিনিষেধ, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞাসহ আসনপ্রতি ২০টির বেশি বিলবোর্ড না রাখার বিধান করা হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা দিতে হবে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।
নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও ২০০৮ সালের আচরণবিধির সঙ্গে সমন্বয় রেখে বেশ কিছু নতুন বিষয় যুক্ত করে এবার নতুন আচরণবিধি প্রণয়ন করলো সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
নিউজ ডেস্ক : দেশের আট জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে...
নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...
নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...
নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...
নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

মন্তব্য (০)