• সমগ্র বাংলা

সন্ত্রাস ,চাদাঁবাজী ও মাদক পাচারকারীর বিরুদ্ধে অভিযান চলমান থাকবে: চট্টগ্রাম জেলা প্রশাসক

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসক  সাইফুল ইসলাম বলেছেন,সন্ত্রাস,চাঁদাবাজী, ,মাদক পাচারকারীদের  বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। ৯ নভেম্বর চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে জেলা আইন শৃংখলা  কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথা  বলেন। 

সভায় ২০২৫ সালের  অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। তাছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃংখলা নিয়ন্ত্রনে করনীয়, অনিবন্ধিত হাসপাতালের বিরুদ্ধে অভিযান,অবৈধ অস্ত্র উদ্ধার ও নারী শিশু নির্যাতন প্রতিরোধ ,দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে চ্যালেন্জ  মোকাবিলা,চোরাচালান দমন, অবৈধ বালু উত্তোলন,টপসয়েল ও মাটি  কাটার  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ছাড়া ও কর্নফুলী শাহ আমানত ব্রীজ এলাকা হতে পরিবহন যাত্রীদের  হয়রানি বন্ধ ও চট্টগ্রাম -ককসবাজার মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা করা হয়। সভায় জেলা প্রশাসক বলেন,আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সকল আইন প্রয়োগকারী সংস্থা ও উপজেলা নির্বাহী অফিসারগনকে আরো আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে,পাশাপাশি  আমরা যারা আজ এ সভায়  উপস্থিত   আছি প্রত্যেকে স্ব-স্ব অবস্থান থেকে  গৃহীত পদক্ষেপ গুলোকে বাস্তবায়নে সহযোগিতা  করতে হবে।

সভায় অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো:জুনায়েদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দ মাহবুবুল হক,সিভিল সার্জন ডা: মো: জাহাংগির আলম, গোয়েন্দা সংস্থা ও আইন  শৃংখলার সংশ্লিষ্ট  কর্মকর্তা   জেলার  সকল উপজেলা নির্বাহী অফিসার  এবং রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্ধ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo