• সমগ্র বাংলা

দিনাজপুর রাতভর ডিবির অভিযান, গ্রেপ্তারসহ মাদক উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে রাতভর পৃথক স্হানে অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেপ্তারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ডিবি পুলিশ। অভিযানে ১৩শত পিস ইয়াবা এবং ৩২ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। 

জানা গেছে, পুলিশ সুপার মারুফাত_হুসাইনের পরামর্শ অনুসরন করে রবিবার দিনগত মধ্য রাতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আনোয়ার হোসেনের  নেতৃত্বে  ডিবি'র একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে  বোচাগঞ্জের ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর এলাকায় শফিকুল ইসলামের বসতবাড়ীর পেছনে পুকুর সংলগ্ন হাঁসের খামারে অভিযান পরিচালনা করে।  এসময় ২জন মাদক ব্যবসায়ীকে হাতে নাতে আটক করে খামারের মাচার উপরে লুকিয়ে রাখা ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে  কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরো ১জন সহযোগী আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তার ৩ জনের মধ্যে শহিদুল ইসলাম (৩৮), ইশানিয়ার মহব্বতপুর গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে। শফিকুল ইসলাম (৩২) একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং আমিনুল ইসলাম (৩০) কাহারোলের রামপুরা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

এর আগে জেলা শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে আসামী মোঃ আনিছুর রহমান (৪৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে ৩শত পিস_ইয়াবাসহ হাতে-নাতে আটক করেছেন তারা। তার তথ্যের ভিত্তিতে হাকিমপুরের বিশাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এরফান আলী (৩৫) আরেক মাদক ব্যবসায়ীতে গ্রেপ্তারসহ ৫শত পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

এছাড়াও চিরিরবন্দরে পৃথক অভিযানে ৫শত পিচইয়াবাসহ আরেকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তর করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo