• সমগ্র বাংলা

কেরানীহাট দেশীয় শিল্পপণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা ২০২৫ উদ্বোধন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট সী ওয়াল্ড রয়েল কনভেনশন সেন্টার মাঠে মাসব্যাপী দেশীয় শিল্পপণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলা ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেঁওচিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহসিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস. এম. আলমগীর সাকিব, সভাপতি, আরাফাত রহমান কোকো সংসদ (চট্টগ্রাম দক্ষিণ জেলা); মোঃ ফয়জুল্লাহ, ব্যবস্থাপক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি (কেরানীহাট শাখা); মোঃ জসিম উদ্দিন, সেক্রেটারি, কেঁওচিয়া ইউনিয়ন এলডিপি এবং সালাহ উদ্দীন কাইসার, তরুণ রাজনীতিবিদ ও সমাজসেবক।

অনুষ্ঠানে অতিথিরা দেশীয় শিল্পের বিকাশ ও স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে নিতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

মেলায় দেশীয় শিল্পপণ্যের পাশাপাশি নানা ধরণের বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে পুরো মাসব্যাপী, যা স্থানীয় উদ্যোক্তাদের জন্য নতুন অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo