• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন দালালকে অর্থদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দালালচক্রের তিন সদস্যকে আটক করে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

অভিযানে অর্থদণ্ড দণ্ডপ্রাপ্তরা হলেন, ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের মমতা আক্তার (৪৮), একই এলাকার ফরিদুল ইসলাম (২৫) এবং ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের খৈরাটি গ্রামের বিজয় কুমার সরকার (৩৭)। এর মধ্যে ফরিদুল ইসলাম ও বিজয় কুমার সরকারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা এবং মমতা আক্তারকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের খবর পেয়ে হাসপাতাল এলাকার অন্যান্য দালালচক্রের সদস্যরা সটকে পড়েন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু অসাধু দালালচক্র সক্রিয় ছিল। তারা রোগী ও স্বজনদের নানা কৌশলে বেসরকারি ক্লিনিকে নিয়ে যেত এবং বিভিন্নভাবে হয়রানি করত। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দেন।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুমাইয়া হোসেন লিয়া, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার এবং ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, হাসপাতালের পরিবেশ সুষ্ঠু রাখতে এবং রোগী হয়রানি বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অভিযানে তিনজনকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কতা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

মন্তব্য (০)





image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

image

ঈশ্বরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: মৎস্যচাষ সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহা...

image

ঈশ্বরগঞ্জে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, প্রথম দিন অনুপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কঠোর নিরাপত্তা, প্রশাসন...

image

কাপঁছে টেকনাফ সীমান্ত : রাখাইনে চলছে দফায় দফায় বিস্ফোরণ

কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের রাখা...

image

চাটমোহরে আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের...

  • company_logo