• সমগ্র বাংলা

নবাবগঞ্জে মুয়াজ্জিনের ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :ঢাকার নবাবগঞ্জ উপজেলার শংকরখালী এলাকার একটি ব্রিজের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় রফিক কবিরাজ (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি তাবলিগ জামাতের সদস্য ও স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

রবিবার (০৯ নভেম্বর) ভোরে শংকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের রেলিং থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
প্রতিবেশী আসমা বেগম জানান, “রফিক কবিরাজ রবিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন। সকালে মরদেহ ব্রিজের রেলিংয়ে ঝুলতে দেখা যায়। কেন তার মৃত্যু হলো—এখনও বুঝতে পারছি না।”

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রফিক কবিরাজ দীর্ঘদিন তাবলিগ জামাতের সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি এলাকার একটি মসজিদে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে—তা কেউ নিশ্চিত করতে পারেননি। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে।

নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রয়োজনে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।”
হঠাৎ এ মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মুয়াজ্জিনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, সবদিক বিবেচনায় রেখে তদন্ত চলছে।

মন্তব্য (০)





image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

image

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে ৪ মাদক সেবীর কারাদণ্ড

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

image

রাণীনগরে রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণ, চরম ভোগা...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গ্রামীণ রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্...

image

বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রে আনসার সদস্যদের অস্ত্র লুট,...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বি...

  • company_logo