• সমগ্র বাংলা

লালমনিরহাটে জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ায় আন্তজেলা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রামের মো. জোনায়েদ (৪১) ও দুখাই মাতাব্বর (৪০)। তাঁরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে জানিয়েছেন পুলিশ।

ডিবি সূত্রে জানা যায়, লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার চামটাহাটে ‘সততা ট্রেডার্স’ নামে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন জাবেদ আলী নামে এক ব্যক্তি। গত ৭ সেপ্টেম্বর দুপুরে তিনি জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব সিন্দুনা বাজারের ইউসিবি ব্যাংকের লোন অ্যাকাউন্টে ৩০ লাখ টাকা ট্রান্সফার করেন। কিন্তু কয়েক মিনিটের মধ্যে তাঁর অনুমতি ছাড়াই পাঁচটি ট্রানজেকশনের মাধ্যমে মোট ১৭ লাখ ৫৪ হাজার টাকা তাঁর অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগী জাবেদ আলী হাতীবান্ধা থানায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তে,তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে বিশেষ অভিযান চালিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা থানার জাঙ্গালপাশা গ্রাম থেকে জোনায়েদ ও দুখাই মাতাব্বরকে গ্রেপ্তার করা হয়।

 

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন। তাঁরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণা ও সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত বলে তদন্তে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo