ছবিঃ সিএনআই
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এক দোকানি অগ্নিদগ্ধ হলে তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভোরে উপজেলার গোবরা বাজারের তিনটি দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ সাইফুল ইসলাম গোবরা বাজারের মুদি ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বাজারের সাইফুল ইসলামের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। প্রায় আধাঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে দোকান থেকে মালামাল বের করার সময় এক মুদি দোকানী সাইফুল ইসলাম অগ্নিদগ্ধ হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডে সঞ্জয় দাস এবং আবুল বাসার মিয়ার মিষ্টির দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লক্ষাধিক টাকা বলে জানান ভুক্তভোগি ব্যবসায়ীরা।
এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিস অফিসের ষ্টেশন অফিসার মাসুদ রানা জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে...

মন্তব্য (০)