• সমগ্র বাংলা

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস্থ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাস্থ কুমারপুর উচ্চ বিদ্যালয়ে খালি পেটে জলপাই ও চকলেট বিস্কুট খেয়ে ১১ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ক্লাস শুরুর আগে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় দোকান থেকে জলপাই ও চকলেট বিস্কুট কিনে খায়। কিছুক্ষণ পর তাদের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা ও পেট ব্যথার উপসর্গ দেখা দেয়। পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, শিক্ষার্থীরা খালি পেটে খাবার খাওয়ায় এমনটা হতে পারে। প্রাথমিক চিকিৎসা চলছে বর্তমানে হাসপাতালে ভর্তি আছে এবং চিকিৎসা চলছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী বলেন, “আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কোন দোকান থেকে খাবারগুলো কেনা হয়েছিল তা যাচাই করা হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

উল্লেখ যে ছাত্রীরা বলেন স্কুলের টিউবওয়েলর পানি খাওয়ার জন্য এমটা লাগছে। যারা অসুস্থ তাদের নাম মিম (১১) পিতাঃ নজরুল গ্রামঃ বড় বালিয়া। দৃষ্টি ( ১১) পিতাঃ সুর্য চন্দ্র বর্মন গ্রাম কুমারপুর।লামিয়া (১২) পিতাঃ আনোয়ার গ্রাম বড় বালিয়া।মুসকান (১২) পিতাঃ সুমন গ্রাম বড় বালিয়া।সুমাইয়া (১৩) পিতাঃসরিফুল ইসলাম কুমার পুর। এরা সবাই ক্লাস এরা সবাই ষষ্ঠ শ্রেণীতে পড়ে।

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo