• সমগ্র বাংলা

চাচাকে বাবা সাজিয়ে চাকরি নেওয়া নাচোলের সেই ইউএনওকে ওএসডি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : নিজের চাচাকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

বুধবার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কামাল হোসেন তার জন্মদাতা পিতা-মাতা মো. আবুল কাশেম ও মোছা. হাবীয়া খাতুনের পরিবর্তে নিজের চাচা বীর মুক্তিযোদ্ধা মো. আহসান হাবীব ও চাচি মোছা. সানোয়ারা খাতুনকে পিতা-মাতা দেখিয়ে ৩৫তম বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে মুক্তিযোদ্ধার সন্তান কোটায় প্রশাসন ক্যাডারে চাকরি পান।

মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিতে জালিয়াতির অভিযোগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদকের সম্মিলিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপসহকারী পরিচালক মো. মনজুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে কামাল হোসেনের বিরুদ্ধে মামলা করেন।

কামাল হোসেনের প্রকৃত মা-বাবা কারা, তা নিশ্চিত হতে গতকাল মঙ্গলবার ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এক দিন পর ইউএনও কামাল হোসেনকে ওএসডি করা হলো।

 

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo