ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধি : নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদনের জন্য গলদা চিংড়ি ও কার্প জাতীয় মাছ চাষে কৃষকদের উৎসাহিত করতে নারী ও পুরুষদের নিয়ে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের বেড়াডাঙ্গা বাজারে হয়ে গেলো প্রদর্শনী কৃষক মাঠ দিবস।
বুধবার বিকালে এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহায়তায় এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রত্যন্ত গ্রামের নারী-পুরুষসহ প্রায় দেড় শতাধিক কৃষক অংশ নেন। এ সময় কৃষকদের ট্যাংকে মাছ চাষের আধুনিক পদ্ধতি, পরিচর্যা ও সফলভাবে উৎপাদন বৃদ্ধির নানা পরামর্শ প্রদান করা হয়।এসময় অনুষ্ঠানে আকবর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মারজান সরকার, আরএমটিপি প্রকল্পের ভিসিএফ মোকলেছুর রহমান, এভিসিএফ মো ইউসুফ আলী,উদ্যোক্তা মাহবুবুর রহমান, মিঠু মিয়া সহ অন্যান্যরা।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

মন্তব্য (০)