• লিড নিউজ
  • জাতীয়

‎বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিদেশে পলাতক পুলিশ অফিসারদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে সরকার।

‎তিনি বলেন, যেসব পুলিশ অফিসাররা পালিয়ে গেছে তারা এখন অপরাধী হিসেবে গণ্য হবে। এ ব্যাপারে আপনাদের ( মিডিয়া) সহযোগিতা দরকার।

‎তিনি মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত  কোর কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ও বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তারা অংশ নেয়।

‎স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পলাতক পুলিশ কর্মকর্তাদের ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি রয়েছে এমন দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তিনি গণমাধ্যমকে বিষয়টি নিয়ে প্রতিবেদন অব্যাহত রাখার আহ্বান জানান।

‎তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সকল ধরনের নির্দেশনা দেয়া হয়েছে।

‎এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত ২০১৪, ’১৮ ও ’২৪ এর নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে তাদের বেশির ভাগ কর্মকর্তাকে আমরা চেঞ্জ করবো।’

‎সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের প্রতি আমার নির্দেশনা হলো নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর। কেউ নির্বাচনে পক্ষপাতিত্ব করলে তাকে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo