• সমগ্র বাংলা

পাহাড়ীয়া জনপদ ধোপাছড়িতে সাকোর সংস্কার কাজ শুরু

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি : পাহাড়ীয়া জনপদ ধোপাছড়ি বিস্তীর্ন এ জনপদে পৌছতে এক সময় লেগে যেতো পুরা একটি দিন। পদব্রজে  ছিল যাতায়ত। আবার শংখনদী হয়েই ন্জিনচালিত নৌকায় ঘন্টার পর ঘন্টা ছড়ে পৌছঁতে হতো চন্দনাইশের পুর্ব সীমানা পাহাড়ের কোল ঘেষে জনপদ  ধোপাছড়িতে।

আর এ জনপদের  ধোপাছড়ি বাজারের পাশ্বের খালে ২০২৩ সালে ১৬ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পরিষদেও অর্থায়নে ১শ মিটার দৈঘ্য ৭ফুট প্রস্ত সাকোটি নির্মান করা একই বছর নভেম্বর মাসে। চলতি বছরের ২২ মে কাঠের সাকো ২য় দফায় পাহাড়ী নেমে আসা ঢলে ভাংগনের কবলে পড়ে বিচ্চিন্ন হয়ে পড়ে এপাড় থেকে ওপাড়ের  যোগাযোগ।

উপজেলা প্রশাসনের উদ্যোগে টিআর কাবিকা বরাদ্ধ থেকে ৫লক্ষ ৮০ হাজার টাকা ব্যয়ে সাকোর মেরামত কাজ শুরু করলেন,উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন, এসময় সাথে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন,অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লতিফা আকতার, মজিবুল হক খোকা, মোজাম্মেল হক প্রমুখ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন। পুর্ব ধোপাছড়ি শংখের মুখ,ক্যাম্পপাড়া ,শামুকছড়িরসহ বান্দরবনের সাথে যোগাযোগ মাধ্যম হিসাবে সাকোটি গুরুত্বপুর্ন। 

পাহাড়ী খেটে খাওয়া মানুষ বনাঞ্চল থেকে লাকড়ি কেটে এনে জীবন নির্বাহকরে থাকে এ সাঁকো দিয়ে। ধোপাছড়ি বাজারে পাহাড় থেকে আহরিত ও উৎপাদিত ফলমুল শাক সবজি ও আনা নেয়া কম হয়না। তাই সাকোটি এঅঞ্চলের জন্য খুবই গুরুত্বপুর্ন । 

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো: রাজিব হোসেন বলেন, আপাতত সাকোটি সংস্কার কাজ করা হচ্ছে তবে পর্যায়ক্রমে সাকোটি ব্রীজ আকারে নির্মিত যেন হয় সে ব্যবস্থা নেয়াহবে।

 

মন্তব্য (০)





image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo