• সমগ্র বাংলা

মুক্তাগাছায় নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার করলো এপিবিএন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে সফল অভিযানে উদ্ধার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), মুক্তাগাছা, ময়মনসিংহ।

উদ্ধারকৃত ভিকটিম মোছাঃ ফাতেমা আক্তার (১৫) (ছদ্মনাম), এন.এন পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছার নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তার মা মোছাঃ আয়শা বেগম (৪৪) মুক্তাগাছা থানায় একটি নিখোঁজ জিডি করেন (নং-১২২৯, তারিখ-২৬/১০/২০২৫ খ্রি.)।

পরে ভিকটিমের পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য প্রার্থনা করলে পরামর্শ অনুযায়ী তারা ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে যোগাযোগ করেন এবং মেয়েকে উদ্ধারের জন্য ২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে একটি লিখিত আবেদন দাখিল করেন।

"২ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  মোঃ কুতুব উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় " ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল, এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ সেল-এর তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে।

এরপর এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন -এর নেতৃত্বে একটি অভিযানিক দল ৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালী মডেল থানাধীন ভাটিপাড়া এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী কে সুস্থ অবস্থায় উদ্ধার করে।

পরবর্তীতে উদ্ধারকৃত শিক্ষার্থীকে আইনানুগ প্রক্রিয়ায় মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয় (জিডি নং-১২০, তারিখ-০৩/১১/২০২৫ খ্রি.)।

২ এপিবিএন জানায়, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়নের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (১)





image
image

‎এমপি নুসরাতের বাড়িতে নিষিদ্ধ দলের পেট্রোল বোমা হামলা

১

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জা...

image

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হলেন ম...

২

জামালপুর প্রতিনিধি : ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট ...

image

দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা ও মব সৃষ্টির অভিযোগ, ফেসবু...

৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশের অভিযানে বাধা প্...

image

আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ পেলেন জাবিপ্রবির সহক...

৪

জামালপুর প্রতিনিধি : তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জ...

image

চাটমোহরে সার লুট: ফেরত ২৯০ বস্তা, গ্রেপ্তার আরও ১

৫

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ‍উপজেলার ছাইকোলায় ডিলার...

  • company_logo