• সমগ্র বাংলা

রাণীনগরে ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতা এবং জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারি কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করে। সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে গ্রাম আদালতের মামলার ফরম, ফরম্যাট ও রেজিস্ট্রার প্রদান করা হয়। এছাড়া সভায় গ্রাম আদালতের উপজেলা কো-অডিনেটর যবনিকা রাণীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বলেন গ্রাম আদালত সরকারের একটি শক্তিশালী আদালত। এই আদালতের মাধ্যমে ছোট ছোট বিষয়ের পারিবারিক কোন্দলগুলো শান্তিপূর্ণ সমাধান করা হলে কাউকে অহেতুক আদালতে গিয়ে হয়রানীর শিকার হতে হয় না। তাই প্রতিটি এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষদের কাছে গ্রাম আদালতের সুফল ও বিচার পাওয়ার বিষয়গুলো সহজে তুলে ধরার কোন বিকল্প নেই বলে তিনি মন্তব্য করে। আগামীতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো শক্তিশালী করতে অংশীজনদের দায়িত্বশীল ভ’মিকা রাখার আহ্বান জানান এই কর্মকর্তা।

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo