• সমগ্র বাংলা

ছুটি না পেয়ে অসুস্থ শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় অবস্থিত লারিজ ফ্যাশন নামে পোশাক কারখানায় রিনা আক্তার (৩২) নামের এক শ্রমিকের অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। সোমবার মদনপুর মহাসড়ক অবরোধ খবর পেয়ে  ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সঙ্গে জেলা, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। 

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকরা জানান, বন্দর উপজেলার ‘লারিস ফ্যাশন’ নামে একটি পোশাক কারখানার রিনা আক্তার নামে এক শ্রমিক অসুস্থ অবস্থায় ডিউটি করে যাচ্ছিলেন। রোববার তিনি অসুস্থতা বোধ করলে কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। তবে কর্তৃপক্ষ ওই শ্রমিকের আবেদনে সাড়া না দিয়ে কাজ করতে বাধ্য করেন। এমতাবস্থায় ওই নারী অতিরিক্ত অসুস্থ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়লে তাৎক্ষণিক সহকর্মীরা স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অবরোধকারী শ্রমিকদের দাবি, তাদের সহকর্মীর মৃত্যুর ঘটনায় মালিকপক্ষ দায়ী। অসুস্থ হওয়া সত্ত্বেও তারা ছুটি না দিলে চিকিৎসার অভাবে মৃত্যুররণ করেন। মালিকপক্ষের কর্মকর্তাদের গ্রেফতারের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

এ বিষয়ে যোগাযোগ করলে লারিস ফ্যাশন কোম্পানির সিইও শিমুল জানান, আমাদের একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে ওইখানে মৃত্যু হয়। এতে আমাদের কোনো গাফিলতি নেই। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি।

এ বিষয়ে জানতে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, সহকর্মীর মৃত্যুতে গার্মেন্টস মালিকপক্ষ দায়ী এমন দাবি করে শ্রমিকরা আন্দোলনে নেমেছে। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ঘটনাস্থলে থানা পুলিশের সঙ্গে জেলা, হাইওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশও উপস্থিত রয়েছেন। শ্রমিকরা রাস্তা থেকে সরে গেছে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য (০)





image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

image

কিডনি রোগীদের জন্য লালমনিরহাটে ডায়ালাইসিস সেন্টার উদ্বোধন

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

  • company_logo