ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। এ সময় তারা বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলে এবং পরে স্থানীয়দের প্রতিরোধে পিছু হটে বলে জানা গেছে।
রোববার (২ নভেম্বর) সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিএসএফ সদস্যরা রসুলপুর এলাকায় বেশকিছু স্থাপনা ভেঙে ফেলে। এ ঘটনায় স্থানীয়দের প্রতিবাদ ও বিজিবির হস্তক্ষেপে পিছু হটে বিএসএফ।
এদিকে বিজিবি জানায়, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠকে আলোচনা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার। এদিকে সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...
পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে কিডনি ডায়ালাইসিস সেন্টার উদ্ধোধন করা হয়ে...

মন্তব্য (০)