• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে বাঁচতে চান ক্যান্সার আক্রান্ত রোকসানা খাতুন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের রোকসানা খাতুন দির্ঘ দিন ধরে ক্যান্সার আক্রান্ত। জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন সে বাঁচতে চায়। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল অর্থ, যা এখন তাঁর পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে।

‎রোকসানা খাতুন একজন পরিশ্রমী ও সৎ নারী হিসেবে এলাকায় সকলের কাছে পরিচিত। কিন্তু অসুস্থতার কারণে তিনি এখন সম্পূর্ণ অসহায়। চিকিৎসার খরচ জোগাতে না পেরে হতাশ হয়ে পড়েছেন তিনি ও তাঁর পরিবার।
‎রোকসানার আকুতি— “আমি বাঁচতে চাই, দয়া করে আমাকে আর্থিকভাবে সাহায্য করুন।”আমার এক ছেলে,এক মেয়ে তাদের বয়স ৬ এবং ৮ বছর।
‎মানবিক দৃষ্টিকোণ থেকে সমাজের বিত্তবান ব্যক্তি, সমাজসেবক ও প্রশাসনের প্রতি অনুরোধ— তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। সহযোগিতা পাঠানোর ঠিকানা বা বিকাশ ও নগদ নম্বর: (01755339085)।

মন্তব্য (০)





  • company_logo