• লিড নিউজ
  • জাতীয়

‎জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রথম টিজার প্রকাশ

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। চার মাস বাকি থাকলেও আজ থেকে আনুষ্ঠানিকভাবে  শুরু হয়েছে নির্বাচনী ক্যাম্পেইন। এর অংশ হিসেবে রোববার (২ নভেম্বর) প্রথম টিজার প্রকাশ করা হয়েছে।

‎যেখানে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নির্বাচনে অংশ নিতে দেশের সকল নাগরিককে আহ্বান জানিয়েছেন গুমের শিকারদের পরিবারের হয়ে কাজ করা ও বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক।

‎নির্বাচন ঘিরে মাঠে নামছে ৯০ হাজার সেনা
‎তিনি বলেন, বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূণ নির্বাচনের সামনে। কারণ এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে। নির্বাচন ২০২৬। দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।

‎জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের জন্য আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

‎গত বুধবার এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ১ নভেম্বর থেকে নির্বাচনকালীন পদায়ন কার্যক্রম শুরু হবে। তবে পূর্ববর্তী তিন জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের এবারে রাখা হবে না বলে সরকারের সিদ্ধান্ত রয়েছে।

মন্তব্য (০)





image

উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও ডেল্টা অর্থনীতির জন্য ব্লু কা...

নিউজ ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল ...

image

প্রধানমন্ত্রীর চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় প...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ে...

image

‎সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেত...

নিউজ ডেস্কঃ ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্র...

image

‎প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ নিয়ে...

নিউজ ডেস্কঃ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প...

image

‎এইচএসসির প্রথম পরীক্ষায় অনুপস্থিত ২৪,৭৮৪ জন, বহিষ্কার ৭

নিউজ ডেস্কঃ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএ...

  • company_logo