• সমগ্র বাংলা

নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি :জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নড়াইল জেলা শাখার উদ্যোগে  ১লা নভেম্বর শনিবার শহরের পালকী কমিউনিটি সেন্টার, এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপত্বি করেন এনসিপি নড়াইলের জেলা প্রধান সমন্বয়ক  লে.ক.এম শাব্বির আহমেদ (অব:)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে  বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় যুব শক্তির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, এ সময় আরো বক্তব্য দেন নড়াইল জেলা কমিটির সদস্য এড,ইমদাদুল হক,এস এম সাইফুজ্জামান,কালিয়া উপজেলা প্রধান সমন্বয়ক ওমর ফারুক,লোহাগড়া সমন্বয়ক সাজু আহম্মেদআহত জুলাই যুদ্ধা নুর মোহাম্মাদ প্রমুখ।

এ সময় বক্তরা বলেন ,এক শ্রেণির লোক ক্ষমতার মোহে অন্ধ হয়ে এলাকার উন্নয়নের পরিবর্তে নিজের পকেট ভারী করার চিন্তায় লিপ্ত। দেশের  সমস্যার সমাধানে সৎ, নীতিবান ও আদর্শ নেতার প্রয়োজন, যিনি জনগণের সেবায় নিজেকে শতভাগ উজাড় করে দেবেন।

এছাড়াও নতুন দল হিসেবে প্রচার ও পরিচিতির জন্য নড়াইলে এনসিপি'র বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম সাংগঠনিক সফর, মতবিনিময় সভা এবং লিফলেট বিতরণ অনুষ্ঠিত আয়োজন করার কথা বলা হয়েছে।  সভায় স্থানীয় নেতা-কর্মী ও সুধীজন অংশগ্রহণ করেন। 

মন্তব্য (০)





image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

  • company_logo