• সমগ্র বাংলা

চাটমোহরে অবৈধ সোঁতিবাধ অপসারণ করলো উপজেলা প্রশাসন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার পাশ্বডাঙ্গা ইউনিয়নের ডিকসির বিলে অবৈধভাবে দেওয়া সোঁতিবাধ অপসারণ করছেন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর ৩টা পয়ন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী।

উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার পার্শডাঙ্গা ইউনিয়নের ডিকসির বিলে অবৈধভাবে সৌঁতিবাধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করে মাছ শিকার করছেন কিছু অবৈধ মৎস্য শিকারী। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয় তৈরিকৃত অবৈধ সৌঁতিবাধ জালের স্থাপনা ও স্বোতী জাল পুড়িয়ে উচ্ছেদ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী৷

এসময় উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা এবং উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আহসান হাবিব ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন জানান, ১৯৫৯ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে পার্শডাঙ্গা ইউনিয়নের ডিকসির বিলে অবৈধ স্বোতিবাধ অপসারণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, অবৈধ সোঁতিবাঁধের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলমান থাকবে।অবৈধভাবে সৌতিবাধ দিয়ে মাছ শিকার করতে দেওয়া হবে না।

উল্লেখ্য,  ইতিপূর্বে ২০ টির ও বেশি সোঁতিবাধ অপসারণ করছেন চাটমোহর উপজেলা প্রসাশন ও উপজেলা মৎস্য কর্মকর্তা। 

মন্তব্য (০)





image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

image

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ জনকল্যাণমুখী উন্নয়নের পথে এগি...

বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...

image

ঈশ্বরগঞ্জে মাদকবিরোধী মোটরসাইকেল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

image

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ১০ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

পাবনা প্রতিনিধিঃ রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে দশ লাখ টাকা মূল...

  • company_logo