• লিড নিউজ
  • জাতীয়

‎দেশে নির্বাচনী আমেজ শুরু হয়েছে, ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে হবে জাতীয় নির্বাচন: ধর্ম উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে ইতিমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কার্যক্রম পরিচালনা করছে। তিনি আশা প্রকাশ করে বলেন আগামী ফেব্রুয়ারি মাসেই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

​শনিবার (১ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত 'সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

​ড. আ ফ ম খালিদ হোসেন জোর দিয়ে বলেন, এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও ন্যায়ের পক্ষে, এবং যারাই নির্বাচিত হবেন, সরকার তাদের হাতেই ক্ষমতা হস্তান্তর করবে। তিনি উল্লেখ করেন, ফলে আমাদের দেশের সাংবিধানিক ধারাবাহিকতা এটা অক্ষুণ্ণ থাকবে। কারণ এটি যদি ব্রেক হয়, দেশের অগ্রগতি, দেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হবে।

​উপদেষ্টা আরও বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য একদল লোক সব সময় সতর্ক থাকে। এবং বারবার অযৌক্তিক দাবি তুলে অস্থিরতা তৈরি করতে চায়। সরকারকে বিব্রত করতে চায়।নির্বাচনে যে নির্বাচিত হবে তার হাতে ক্ষমতা হস্তান্তর করার সার্বিক প্রস্তুতি আমাদের রয়েছে। নির্বাচন কমিশন এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।

​তিনি স্বীকার করেন, নির্বাচন নিয়ে দাবি-দাওয়া ও আন্দোলন চলে এবং চলবে। তবে তিনি জানান, "আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা দাবি দাওয়া পালন করছি। নির্বাচন নির্ধারিত সময়েই হবে।"

​মডেল মসজিদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, যেসব মডেল মসজিদ উদ্বোধন হয়নি, সেগুলো সরকারের নলেজে আছে। তিনি জানান, "আমরা এটা তদন্ত কমিটি গঠন করেছি।" ইতিমধ্যে ৩৫০-এর মতো মসজিদ নির্মিত হয়ে গেছে, যার কিছু হস্তান্তর হয়েছে এবং কিছু হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। যেগুলো ফাটল আথবা ত্রুটিপূর্ণ রয়েছে এগুলো নিয়ে আমরা একটা তদন্ত কমিটি করেছি। তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে। অভিযোগ দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

​আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী রাকিবুল হাসান সহ জেলার অন্যান্য রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন ধর্মের লোকজন।

মন্তব্য (০)





image

হাসিনাকে ‘কলঙ্কিত সাবেক নেতা’ আখ্যা দিয়ে গার্ডিয়ানে সংবাদ

১

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো ক...

image

প্রবাসীদের কল্যাণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: বিভাগীয় কমিশনার

২

নিউজ ডেস্কঃ  দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো, প্রবাসীদে...

image

ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের যোগসূত্র আছ...

৩

নিউজ ডেস্ক : সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ...

image

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষি...

৪

নিউজ ডেস্কঃ কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি...

image

দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের উদ্দ...

৫

নিজস্ব প্রতিবেদক: আজ বুধবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার ...

  • company_logo