ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্যদিয়ে নওগাঁর রাণীনগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচির প্রথমেই উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য সমবায় র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মো: জাফরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।
এছাড়াও সহকারি কমিশনার (ভ’মি) নাবিলা ইয়াসমিন, পরিসংখ্যান কর্মকর্তা তুষার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাফিজ মো: রায়হান, উপজেলার বিভিন্ন সমবায়ীবৃন্দ, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সরকারকে সর্বোচ্চ রাজস্ব প্রদান করায় উপজেলার পাঁচটি সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...
বগুড়া প্রতিনিধি : সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র ন...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: “তরুণ...

মন্তব্য (০)