ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে চলনবিল সিএনজি অটোরিক্সা মালিক সমিতির ত্রী-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধায় পৌরসদরের বাসস্ট্যান্ডে চলনবিল সিএনজি মালিক সমিতির নিজস্ব অফিসে নির্বাচন অনুষ্ঠিত হয়।
সিএনজি অটোরিক্সা মালিকদের কমিটি সুসংগঠিত করার উদ্দেশ্যে ত্রী-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়।
চলনবিল সিএনজি, অটোরিকশা মালিক সমিতির সাধারণ সভায় বক্তব্য রাখেন- চাটমোহর বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সভাপতি ও পৌরসদরের ৯ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ সাহাদৎ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, চাটমোহর বাসস্ট্যান্ড দোকান মালিক সমিতির সদস্য তোফাজ্জল হোসেন বাবু, পাবনা জজকোর্টের আইনজীবী সহকারী মোঃ পলিসুর রহমান পলাশ।
সাধারণ সভায় আরো বক্তব্য রাখেন চলনবিল সিএনজি মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদকসাহাদত হোসেন, লিটন হোসেন, আয়নাল, ছকির, সজল, বিল্লাল, ফজের ও হাসিনুর প্রমুখ।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সোহেল রানাকে সভাপতি ও জাহাঙ্গীর আলম (আয়নালকে) সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সাধারণ সদস্যরা নবগঠিত কমিটিকে আগামী দিনে পাবনা জেলার চাটমোহর উপজেলার চলনবিল সিএনজি, অটো রিক্সা মালিক সমিতির সুন্দর পরিবেশ শৃংখলা ফিরিয়ে আনার আহ্বান জানান।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

মন্তব্য (১)
নাম প্রকাশে অনিচ্ছুক
অভিনন্দন নবগঠিত কমিটির সকল সদস্য বৃন্দকে।