• সমগ্র বাংলা

শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন শার্শা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী। সঞ্চালনা করেন শার্শা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জোবায়ের হোসেন শাওন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু।

বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

এ সময় আরও বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি জামাল হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ হোসেন এবং উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহারাব হোসেন প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মাদ আলী শাহিন, বেনাপোল পৌর বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মেহেরউল্লাহ, উলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারন সম্পাদক রুহুল আমিনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo