• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথকস্থান থেকে দুই মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিজওয়ান নামে এক অটোরিক্সা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  দুপুরে উপজেলার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বারুদি ইউনিয়নের ভটের পাড়া গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহতের রক্তাক্ত মরদেহ ও কিছু দূরত্বে অটোরিকশাটি পড়ে ছিল। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে। 

তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া জানান, খবরপেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা তাকে হত্যা করে। জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান চলছে। 

এদিকে,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (০)





image

শার্শায় দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ায় বিপাকে...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় দীর্ঘ ৪০ বছর ধরে চলাচলের র...

image

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুর...

image

শত্রুতার জেরে ধানের বীজতলায় বিষ! দুর্বৃত্তদের বিরুদ্ধে থা...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও ভূল্লী উপজেলার জাহানপাড়া গ্রা...

image

নীলফামারীর জলঢাকায় ১৪৪ ধারা জারি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বাস-মিনিবাস ও ক...

image

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে আ. লীগ নেতা গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাস বিরোধী আইন...

  • company_logo